বিজ্ঞপ্তি ,৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্যক্রম সমাপ্ত হয়েছে

18 Sep 2025

বিজ্ঞপ্তি

এতদ্বারা কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্যক্রম সমাপ্ত হয়েছে। ভুলত্রুটি (যদি থাকে) সংশোধনের জন্য ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শ্রেণিকক্ষে Esif এর প্রিন্ট কপি দেওয়ালে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।প্রত্যেক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের তথ্য যাচাই করার জন্য বলা হলো । যদি প্রিন্ট কপিতে ভুল ধরা পড়ে অথবা কেউ রেজিষ্ট্রেশন কার্যক্রমে বাদ পড়ে থাকে তাদেরকে ২৩/০৯/২০২৫ ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসে জানানোর জন্য বলা হলো। উক্ত ছাত্র-ছাত্রীর সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে আপনাদের সন্তানের সঠিক তথ্য লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করুন। প্রয়োজনে বিদ্যালয়ের অফিসে এসে যোগাযোগ করার জন্য বলা হলো। কারো ভুল ত্রুটির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিষয়টি অতীব জরুরী।

আদেশক্রমে

মোহাম্মদ ওবাইদুল্লাহ

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়

বাঁশখালী, চট্টগ্রাম।